ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

‘শিশু বক্তা’ রফিকুলের জামিন আবেদন খারিজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  12:24 PM

news image

ডিজিটাল নিরাপত্তা আইনে দুই মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর (২৭) জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এ আদেশ দেন। তবে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত ৭ এপ্রিল রফিকুলকে আটক করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাসহ কয়েকটি মামলা করা হয়। গত ১১ এপ্রিল মাদানীর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় এবং রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। এদিকে গত ৩০ সেপ্টেম্বর ময়ময়সিংহের কোতয়ালী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রফিকুল হাইকোর্ট থেকে জামিন পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম