ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

‘রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন’

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  2:39 PM

news image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলে বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে চলমান সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে ওয়াশিংটন। এ সমস্যা সমাধানে ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এইচ শোলে। প্রায় দেড় ঘণ্টা ধরে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেছেন। ব্রিফিংয়ের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, রোহিঙ্গা নিয়ে চলমান সমস্যা সমাধানে ওয়াশিংটন ঢাকার পাশে থাকবে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমরা একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দু’দেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানান শোলে এর আগে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এইচ শোলে। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। এর আগে সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা ডেরেক এইচ শোলে। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন বলে পররাষ্ট্র দপ্তর সূত্রে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম