ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা কেনিয়ায় ইবোলায় প্রথম মৃত্যু, একই ফ্লাইটের ২৩ যাত্রীকে খুঁজছে কর্তৃপক্ষ চ্যাটজিপিটিতে পরিকল্পনা করে কানাডায় ৮ খুন, জড়িত সন্দেহে এবার মার্কিন নাগরিক গ্রেফতার নির্দেশ দিলেই বাজার দেখে লেনদেন করবে এআই চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দার চাঞ্চল্যকর অভিযান সাতসকালে খুলনা বিএল কলেজ গেটে গুলি, যুবক আহত

‘রেমিট্যান্স ও রপ্তানি আয় কমায় রিজার্ভে চাপ তৈরি হয়েছে’

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২২,  5:34 PM

news image

রেমিট্যান্স ও রপ্তানি আয় কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর কিছুটা চাপ তৈরি হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তবে তিনি বলেছেন, এই চাপ থাকবে না। আশা করছি, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়বে। সিরাজুল ইসলাম গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বলেন, বৈশ্বিক সংকটের কারণে ডলারের বাজার চরম অস্থিতিশীল। শুধু বাংলাদেশে নয়, পাশের দেশগুলোতেও বেড়েছে ডলারের দাম। দক্ষিণ এশিয়ার অনেক দেশে বাংলাদেশের বাজারের চেয়েও ডলারের বাজার চড়া। এতে বাংলাদেশও কিছুটা চাপে আছে। টানা ১৩ মাস পর দেশে গত মাসে (সেপ্টেম্বর) রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে একই মাসে বৈধ চ্যানেলে প্রবাস আয় (রেমিট্যান্স) এসেছে সাত মাসের মধ্যে সর্বনিম্ন। এই দুই সূচকে নেতিবাচক ধারার কারণে বিদেশি মুদ্রার রিজার্ভ নেমেছে ৩৬ বিলিয়ন ডলারের ঘরে। গত রবিবার দিনশেষে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৩৬.৩০ বিলিয়ন ডলার সিরাজুল ইসলাম বলেন, ডলার বিক্রিতে রিজার্ভ কমেছে, এটা সত্য। কিন্তু রিজার্ভ তো বিভিন্ন কাজে লাগাতে হবে। এটা বাড়বে-কমবে, তা স্বাভাবিক। এক জায়গায় যে রিজার্ভ স্টেবল রাখতে হবে এমনও না। আবার রিজার্ভ থেকে ইডিএফ ফান্ডে যে ঋণ দেওয়া হয়েছে, তার উদ্দেশ্য সঠিক ছিল। এটার টাকা নিয়ে যদি কেউ ফেরত না দেয়, সে ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেবে।

আরো সাত প্রতিষ্ঠান সিলগালা

ডলারের কারসাজির অভিযোগে লাইসেন্সবিহীন অবৈধ আরো সাত প্রতিষ্ঠান সিলগালা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো নাইটিংগেল, কেএমসি, মেগাসিটি, শেখ, খান অ্যান্ড চৌধুরি, এজে ও কুইক মানি এক্সচেঞ্জ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম