ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন নোলক

#

বিনোদন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  6:10 PM

news image

বিবাহিত নারীদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে একটি বড় প্ল্যাটফরম হিসেবে কাজ করছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতা। দ্বিতীয় বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ২০২২ এর গ্র্যান্ড ফিনালে প্রায় ৮ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট পরলেন আন নূর খান নোলক। গত শুক্রবার ২০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয় ফাইনাল রাউন্ডের জন্য। চূড়ান্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ীর মুকুট ওঠে নোলকের মাথায়। ১ম রানার্সআপ হন কানিজ সুবর্ণা এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন মেহেরীন হামিদ। প্রতিযোগিতায় চতুর্থ অবস্থানে রয়েছেন ফারিয়াল কামাল এবং ৫ম স্থান অধিকার করেন ফারহানা মোমেন। এদিকে মিসেস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় ‘মিসেস ট্যুরিজম’ খেতাব পেয়েছেন উল্ফা আকতার। ‘মিসেস এশিয়া’ হয়েছেন খাদিজা আকতার রাহা। আর ‘মিসেস আর্থ’ টাইটেল জিতে নিয়েছেন ইসপিতা শবনম স্বর্ণা। প্রতিযোগিতায় অডিশনের বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মোস্তফা, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা, মডেল ও অভিনয় শিল্পী অন্তু করিম। দ্বিতীয় রাউন্ড অডিশনে বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেন চিফ পেট্রন নারী উদ্যোক্তা ও সংগঠক সিমা হামিদ, উপস্থাপক আব্দুন নূর তুষার ও ভিএলসিসি’র মার্কেটিং ম্যনেজার সারা জায়ানা।  উল্লেখ্য, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৮ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়। অডিশন রাউন্ডে অংশ নিয়ে ছিটকে পড়ে ৪ শতাধিক প্রতিযোগী। বাকি থাকে ১শ’ জন প্রতিযোগী। এরপর চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ৩ দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন হয়। এই সেশনে ১শ’ জন থেকে বাদ পড়ে আরও ৫০ প্রতিযোগী। এরপর আরও একবার গ্রুমিং সেশন শেষে মাত্র ২০ জন প্রতিযোগীকে নির্বাচন করা হয় ফাইনাল রাউন্ডের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম