ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

‘মানবাধিকারের কথা বলা দেশ কীভাবে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেয়’

#

০১ অক্টোবর, ২০২২,  11:15 AM

news image

মানবাধিকারের কথা বলা দেশ বঙ্গবন্ধুর খুনিদের কীভাবে আশ্রয় দেয়। যুক্তরাষ্ট্রের প্রতি এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে দেশের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। একইসাথে বিএনপি সরকারের দুর্নীতি, অনিয়ম ও নৃশংসতার কথাও জানাতে হবে তাদের। কারণ, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিএনপি'র এখন প্রধান কাজ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকায় উন্নত দেশের মর্যাদা পেতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একত্রে কাজ করে যাচ্ছি। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাতৃভূমিতে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, নিউইর্য়কে ইউএনজিএ’র ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। প্রধানমন্ত্রী আগামী ৪ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম