ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী 'শেখ হাসিনা ১৬ তারিখ ফিরে আসবে, এটা কেউ বিশ্বাস করে না'-এবিএম মোশাররফ এমপি একনেকে এবার ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় : জামায়াত আমির ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু বৃহস্পতিবার আবাসন খাতে একধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে: টিআইবি দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ ১১ মাসে ডাক বিভাগের আয় ৫০ কোটি, রাজস্ব আদায় বেড়েছে ৪৯ গুণ ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

‘ব্যর্থ’ নেইমার! আল-হিলাল শিবিরে হতাশা

#

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:39 PM

news image

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টায় মাঠে নামে আল-হিলাল ও নাভবাহোর। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচের আলো নেইমার জুনিয়রের দিকে থাকলেও দর্শকদের গোল উৎসবে ভাসাতে তিনি ব্যর্থ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের জার্সিতে অভিষেক হয় নেইমারের। সেদিন তিনি গোলের দেখা না পেলেও দলের জয়ে ভালোই অবদান রেখেছিলেন। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেইমার ঝলক ছিল অনুপস্থিত। গ্রুপ ‘ডি’ থেকে প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল আল-হিলাল। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ব্রাজিলের তারকা না থাকলেও এই ম্যাচে তিনি ছিলেন শুরুর একাদশে। তাতে প্রথম থেকেই উজবেকিস্তানের ক্লাবটির বিপক্ষে আক্রমণ চালায় আল-হিলাল। প্রথমার্ধের বিরতি থেকে ফিরে চেহারা পাল্টে যায় নাভবাহোরের। ৫২ মিনিটে সফলও হয় দলটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট দিয়ে কাঁপিয়ে দেন নেইমারদের জাল। গোলটিতে সহায়তা করেন ফরোয়ার্ড আবরর ইসমাইলভ। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। গোলের দেখা না পেয়ে মেজাজ হারাচ্ছিলেন নেইমার। ৬০ মিনিটে ফাউল করে বসেন তিনি। তাতে দেখতে হয় হলুদ কার্ড। এরপরেও দর্শকেরা মুখিয়ে ছিলেন নেইমারের অভিষেক গোল দেখতে। কিন্তু সেটি আর হয়নি। তবে ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ে রক্ষা পায় হিলাল। দলটির স্ট্রাইকার মাইকেল ডেলগাডোর ক্রস থেকে হেড করে সমতায় ফেরার গোল করেন ডিফেন্ডার আলী আল-বুলাইহি। তাতে মান বাঁচে আল-হিলালের এবং বড় তারকা নেইমারেরও। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম