ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ফেল করা শিক্ষার্থীদেরদের খাতা পুনঃপরীক্ষণের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী সর্বোচ্চ পাস ঢাকা শিক্ষা বোর্ডে, সর্বনিম্ন মাদ্রাসায় এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক টাইগারদের বিপক্ষে ডারউইন টেস্টে নতুন রোমাঞ্চের ইঙ্গিত গিলক্রিস্টের আফগানিস্তানে ৯ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতিপত্র স্থগিত কিউবা ইস্যুতে সতর্কতা: ‘ইরানের মতো পরিণতি হতে পারে’—মার্কিন গোয়েন্দা রিপোর্ট

‘ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে কৃষককে লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ আগস্ট, ২০২৬,  12:14 PM

news image

সারাদেশে ব্যবসায়িক সব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কৃষক যেন কোনোভাবেই ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সরকার নজর দিচ্ছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকের স্বার্থ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মজুতদারদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই ভেবে মজুত করবেন। বাজার পরিদর্শনের সময় মন্ত্রী শৈলকুপার বিভিন্ন হাট ও বাজার ঘুরে দেখেন। তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করার পাশাপাশি সাধারণ কৃষক ও চাষিরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় শৈলকুপার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম