ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

‘বিগ বস’-এ এবার নিজে খেলবেন সালমান!

#

বিনোদন ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  4:26 PM

news image

বর্তমানে ভারতের জনপ্রিয় টেলিভিশন শোর মধ্যে শীর্ষে রয়েছে কালারস চ্যানেলে সম্প্রচারিত বিগ বস টিভি শোটি। এ টিভি শোটি আরও জনপ্রিয়তা পেয়েছে বলিউড ভাইজান সালমানের উপস্থাপনার জন্য। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিগ বসের নতুন টিজার। যেখানে সালমান ইঙ্গিত দিচ্ছেন এবার বিগ বসের মাঠে তিনিও খেলতে যাচ্ছেন। বিগ বস ১৬ সিজনটি টিভি পর্দায় আসার আগেই দর্শকদের আগ্রহ দিন দিন বাড়িয়ে তুলেছে। এর আগে নতুন সিজনে উপস্থাপনায় আকাশছোঁয়া ( ১০০০ কোটি) পারিশ্রমিক চেয়ে আলোচনায় ছিলেন এই বলিউড সুপারস্টার। এবার সেই সিজন নিয়েই নতুন তথ্য দিয়ে আবার বোমা ফাটালেন বলিউড ভাইজান। আসন্ন সিজনে কী হতে চলেছে, তা এখনো ধোঁয়াশা করে রেখেছে শো কর্তৃপক্ষ। এবারের শোয়ের  নতুন টিজার আগের সিজনের ঝলক দিয়ে শুরু হয়েছে। যেখানে সালমানকে বলতে শোনা গেছে, এত দিন দর্শক প্রতিযোগীদের খেলা দেখেছেন। তবে এ বারের সিজনে বিগ বস নিজে খেলবেন। এবারের বিগ বস ১৬ সিজনে যে ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে তা হলো সময় ঘড়ির কাঁটার বিপরীতে চলবে। পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করবে না। এমন পরিস্থিতিতে বলিউড স্টাররা কী করবেন, তা কেউই আগে থেকে আন্দাজ করতে পারছে না। তাই বিগ বসের ১৬ সিজন টিভি পর্দায় আসার আগ পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। -সূত্র: আনন্দবাজার 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম