ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

‘বিএনপি রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  2:05 PM

news image

নির্বাচনে অংশ নিলেও জেতার সম্ভাবনা নেই জেনেই বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে ধরনা দিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবার অনেক ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশি কূটনৈতিকদের পদলেহন করছে। কিন্তু বিদেশিদের পদলেহন করে মানুষের মন জয় করা যায় না। তারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।’ তিনি অভিযোগ করে বলেন,

‘বিএনপি রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত। সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন দেশে চিঠি দিয়ে দেশের রফতানি ও বাণিজ্য বন্ধ করার পাঁয়তারা করেছে।’ হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু সেই নির্বাচনে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিশাল জোট গঠন করে মাত্র ৭টি আসন পেয়েছিল তারা। এ থেকেই দলটির জনপ্রিয়তা বোঝা যায়। তবে আগামী নির্বাচনে যেন তারা ৩০টির বেশি আসন পায়, সেই আশাবাদ রইল।’ মন্ত্রী আরও বলেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে হামলা করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে বিএনপি। সেখানে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের কোনো গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম