ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘বিএনপি নির্বাচনে আসলে সময় বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন’

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৩,  4:42 PM

news image

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে চাইলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী সময়সীমা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া সংসদ সদস্যরা পদত্যাগ না করে নিজ দলের বাইরে স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন না। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছে না। তারা আসলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। তিনি বলেন, ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। প্রার্থীদেরই এই দায়িত্ব নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম