ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

‘বাংলাদেশের পক্ষে ৪০০ রান অসম্ভব নয়’

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মার্চ, ২০২৩,  10:26 AM

news image

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রেকর্ড ভাঙার খেলায় মেতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই ৩৩৮ রান করে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড ভেঙে ৩৪৯ রান। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪০০ রান করাও সম্ভব। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে রেকর্ড ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে যায়। আজ সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। আজকের ম্যাচে প্রথমে ব্যাট করলে ৪০০ রান করা সম্ভব! ডোনাল্ড বলেন, ‘এখানে ৪০০ রান করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমাদের ওই জুটিগুলো আরও বড় করতে হবে, ম্যাচটাকে আরও গভীরে নিতে হবে।’কীভাবে ৪০০ রান করা সম্ভব, সেই পথটাও দেখিয়ে দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে দু’জন ৯০ রান করে আউট হয়েছেন। পরের ম্যাচে দু’জন ৭০ করেছেন। মুশফিক অবশ্য ইনিংসটাকে বড় করেছে, ১০০ করেছে। আমরা ওই জুটিগুলোকে আরও গভীরে নিতে চাই। আয়ারল্যান্ডকে শেষ ১০ ওভারে নিতে চাই ৭ অথবা ৬ উইকেট হাতে রেখে। যেন আমরা আরও বেশি রান নিতে পারি। আমরা ওই জুটিগুলো আরও লম্বা করতে পারব।’ সিলেটের উইকেট মনে ধরেছে বোলিং কোচের। এই উইকেটের সঙ্গে দক্ষিণ আফ্রিকার উইকেটগুলোর দারুণ মিল খুঁজে পান ডোনাল্ড। তিনি বলেন, ‘এখানে যে উইকেট ছিল, সেটা অনেকটা দক্ষিণ আফ্রিকার উইকেটের মতো। দারুণ বাউন্স। আর রাতে শিশিরের কারণে আরও দ্রুত হয়। শট খেলার জন্য আদর্শ উইকেট। এখানে উইকেটে সেট হয়ে গেলে বড় ইনিংস খেলা উচিত।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম