ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

‘বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৪,  2:36 PM

news image

কোনো পেশিশক্তি কিংবা ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর ভর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর এনার্জি রিসার্চ ল্যাবের উদ্বোধন ও সেমিনারে তিনি এই কথা জানান। জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতা চর্চা নয়, ছাত্রদের অনুরোধে দায়িত্ব পালন করতে এসেছে। এক হাজারের বেশি তাজা প্রাণ আর ৩০ হাজার আহত মানুষের ত্যাগের বিনিময়ে দায়িত্ব নিয়েছি।’ ‘সে সময় আমলাসহ বিভিন্ন সিন্ডিকেট দেশের মানুষকে হাতের পুতুলে পরিণত করেছিল। দেশটাকে মানুষের হাত তুলে দিতে এসেছি,’ যোগ করেন ফাওজুল কবির। এদিকে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন বলেন, ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম