ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

‘বন্ধুর’ কুড়ালের কোপে প্রাণ গেল আরেক ‌বন্ধুর

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৬,  11:11 AM

news image

সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের কোপে প্রাণ হারিয়েছেন অপর বন্ধু। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মিজানুর রহমানকে কুড়ালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।  মিজানুর ধলিপাড়া গ্রামের মরির (দলিল লেখক) বশির উদ্দিনের ছেলে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী খাজাঞ্চী ইউনিয়নের ছিফত আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিজানুর ও শাহ আলমের সখ্যতা দীর্ঘদিনের। ঘটনার সময় শাহ আলম মিজানের বাড়িতে আসলে, তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাড়ির সামনের রাস্তায় নিয়ে শাহ আলমকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেয় মিজানুর। কুপিয়ে পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনতা তাকে পাকড়াও করেন। শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তার সঠিক কারণ জানাতে পারেনি কেউ। একটি সূত্র বলছে, তাদের মধ্যে টাকা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে কাজ করছি আমরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম