ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী এক বছরে বেড়ে তিন গুণ মাঝ আকাশে রেডিও-রাডার যোগাযোগ বিচ্ছিন্ন, যুক্তরাষ্ট্রে ফ্লাইট নিখোঁজ অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা অবহেলায় ৬শ কোটির ডেমু ট্রেন তিন মাসের ‘বকেয়া’ বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা হাইতিতে গ্যাং সহিংসতা ও অভিযানে নিহত-আহত ৫৭০০ ছাড়াল ইসরায়েলের অস্ত্র বিক্রি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার

‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায়

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৬,  9:29 PM

news image

বৈশ্বিক সংকট ও অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি তেল যথাযথভাবে বিতরণে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ চালু করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এ পাইলট কর্মসূচির সেবা শুরুতে রাজধানীতে সীমাবদ্ধ থাকলেও এবার দেশের বেশ কয়েকটি শহর ও জেলাতেও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে নতুন করে ‘ফুয়েল পাস বিডি’র আওতাভুক্ত হলো ১৯ জেলা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। স্ট্যাটাসে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল এক বার্তায় ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর ও ময়মনসিংহে অ্যাপটি নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়। পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাসে নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম