ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

‘প্রকাশ্যে এল’ সোনাক্ষীর প্রেম ও প্রেমিক!

#

বিনোদন ডেস্ক

০৩ জুন, ২০২৩,  5:29 PM

news image

এই মুহূর্তে আনন্দে ভাসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘দাহাড়’ সিরিজটি। ইতোমধ্যেই এই সিরিজে তার অভিনয়ের প্রশংসা করছেন অনেকেই। এছাড়াও সদ্য সমুদ্রমুখী ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। এখনও গৃহপ্রবেশ হয়নি, চলছে শেষ মুহূর্তের অন্দরসজ্জার কাজ। রোদ ঝলমলে সকালে নতুন ফ্ল্যাটের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। এবার ফের সুখবর। বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল সোনাক্ষী সিনহা সম্পর্কে রয়েছেন বলিউডের নবাগত জাহির ইকবালের সঙ্গে। যদিও দুই তারকার মুখে ছিল কুলুপ আঁটা। অভিনেত্রীর জন্মদিনেই প্রকাশ্যে ‘আই লাভ ইউ’ বললেন জাহির। পাল্টা কী জবাব এল সোনাক্ষীর পক্ষ থেকে?

অবশেষে সব জল্পনার অবসান। সামাজিক যোগাযোগমাধ্যমেই একে অপরের প্রতি গভীর ভালবাসার কথা স্বীকার করে নিলেন তারা। সোনাক্ষীর ৩৬তম জন্মদিনে অভিনেত্রীর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে জাহির লেখেন, “মানুষ তো কত কথাই বলবে। তবে তুমি জানো যে আমার উপর ভরসা করতে পারো। গোটা পৃথিবীটা দেখো তুমি। তুমিই সেরা, তোমার গর্জন চলতে থাকুক। আই লাভ ইউ।”

জাহিরের এই সোজাসাপটা প্রশংসায় পাল্টা হৃদয়ের ইমোজি পাঠান সোনাক্ষীও। চলতি বছর সালমান খানের বোনের বাড়ির ঈদের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে আসেন সংবাদমাধ্যমের সামনে। তারপর অভিনেত্রীর জন্মদিনের এমন প্রেমমাখা বার্তা। জাহিরের সঙ্গে তা হলে কি সম্পর্কের ঘোষণা দিলেন দুই তারকা! তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে মায়ানগরীতে।

জাহির ইকবাল বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এসকেএফ ফিল্মসের ব্যানারে। সালমানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব জাহিরের বাবার। জাহিরের বোনের বিয়েতে তাকে মঞ্চে দেখে অভিভূত হয়েছিলেন সাল্লুভাই। তারপরই ছবিতে সুযোগ দেন জাহিরকে। যদিও সে ছবি হিট হয়নি। তবু সোনাক্ষীর কারণে বারবার শিরোনামে উঠে এসেছেন এই অভিনেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম