ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

‘পুলিশকে সাহায্যে নিয়োগ পাচ্ছেন ৫০০ জন, থাকবে গ্রেফতারের ক্ষমতা’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৫,  2:55 PM

news image

ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে ৫০০ জনকে পুলিশ সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন শপিংমল ও এলাকাভিত্তিক প্রাইভেট নিরাপত্তাব্যবস্থার দায়িত্ব পালনে অভিজ্ঞ লোকজনকে পুলিশ সহায়ক হিসেবে এক মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। তারা পুলিশের মতোই কাজ করবেন। যে কোনো অপরাধীকে গ্রেফতারের ক্ষমতাও তাদের দেওয়া হবে। তিনি আরও বলেন, ডিএমপি থেকে তাদের হাতে একটি ব্যাজ দেওয়া হবে। পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদের কেউ হামলার শিকার হলে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম