ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

‘পাগলিটা মা হলেন, বাবা হলো না কেউ’

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৩,  11:59 AM

news image

-ফুলপুরে ২ কন্যা সন্তানের জন্মদিল মানসিক ভারসাম্যহীন তরুণী

ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী (২০)। রোববার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে তিনি দুটি সন্তান জন্ম দেন। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ওই মানসিক ভারসাম্যহীন তরুণী এক বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাস খানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। আল্ট্রাসনোগ্রাফি করার পর ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানতে পারি। রোববার ভোরে প্রসব ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম