ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা প্রয়োজন পুলিশ তাই করছে’

#

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২,  1:55 PM

news image

ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানিয়েছেন, রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করছে। বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনে সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্ররা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। ব্যবসায়ীদেরও শান্ত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করছে। শাহেন শাহ মাহমুদ বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়সহ সবাই আমাদের সহযোগিতা করেছেন। আগামীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সর্বদা সতর্ক থাকবে। এডিসি মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি। এ পুলিশ কর্মকর্তা বলেন, স্ব স্ব মার্কেটের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা মার্কেট খুলেছেন। ব্যবসায়ীদের মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম