ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

‘নো মেকআপ লুকে’ নতুন কিছু ছবি প্রকাশ পেয়েছে সোহিনীর

#

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর, ২০২১,  12:05 PM

news image

টেলিভিশন দিয়ে অভিনয় শুরু করলেও এখন বড় পর্দার জনপ্রিয় মুখ সোহিনী সরকার। কাজ করছেন ওটিটি প্লাটফর্মেও। শুধু অভিনয় নয়, সোহিনীর মিষ্টি মুখ বেশ মনে ধরে ভক্তদের। তাই তো, সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি প্রকাশ পেলেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। এবার ‘নো মেকআপ লুকে’ নতুন কিছু ছবি প্রকাশ পেয়েছে তার। রঙিন বিকিনিতে ‘Verified Life is cool by the pool....’ ক্যাপশনে ছবি শেয়ার করেছেন তিনি। প্রকাশিত ছবিগুলোতে অচেনা সাজে, চেনা হাসিতে তাক লাগালেন এই লাস্যময়ী। ভালোবাসার চোখে তাকে লেন্সবন্দি করেন প্রেমিক রণজয় বিষ্ণু। ভেজা চুল, ঠোঁটে হালকা লালচে কমলা লিপস্টিক আর একগাল হেসে ছবির জন্য পোজ দিয়েছেন সোহিনী। পর্দায় এ যাবৎ তিনি পাশের বাড়ির মেয়ে। আটপৌরে সাবেক শাড়ি আর এক ঢাল খোলা চুলে কখনও তিনি ‘সত্যবতী’। কখনও বা রঙিন কুর্তি, বেপরোয়া জিনস-টপে ‘বিবাহ ডায়েরিজ’-এর ‘রয়না’। সোহিনী সরকারকে দর্শক চেনেন এ ভাবেই। সেই অভিনেত্রীই বদলে গেল বিলকুল!প্রসঙ্গত, স্টুডিওপাড়ার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর মধ্যেই কাটছে অভিনেত্রী ও তার প্রেমিকের সময়। তবে যখনই সময় মেলে দু’জনে ব্যস্ততার ফাঁকে সময় কাটান একান্তে। কখনও পাহাড়, কখনও চেনা কলকাতার পথঘাটে দেখা মেলে তাদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। একরাশ নীল জলের মধ্যে নিজেকে বেশ সাহসী হিসেবেই প্রকাশ করেছেন সোহিনী।

-সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম