ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি’: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  1:10 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও দেশবিরোধীদের চক্রান্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচন বাতিলের চেষ্টা করে যাচ্ছে। তবে কোনো প্রতিবন্ধকতা উন্নয়নের ধারা রুখতে পারবে না। তিনি আরও বলেন, অন্ধকার পথে বিএনপি। তারা আলো ঝলমল নির্বাচন বাদ দিয়ে অন্ধকারের গলিপথ খুঁজে। তারা জানে মানুষ হত্যা, অগ্নিসংযোগ। এর চেয়ে ভালো কিছু জানা নেই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ উল্টো ভোট দিতে জনগণকে উৎসাহিত করেছে। বিএনপির ভোট বর্জনের লিফলেট প্রত্যাখ্যান করে দেশবাসী ৭ জানুয়ারি ভোট দিয়েছে। একটা সুষ্ঠু নির্বাচনে তারা ভোট দিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রমাণ করেছে, সরকার জনগণের সেবক। প্রধানমন্ত্রী হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে এসেছি। টানা ১৫ বছর ক্ষমতায় থাকায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আমরা এই গণহত্যার নিন্দা জানিয়েছি। আমরা যুদ্ধের পক্ষে না, শান্তির পক্ষে। অস্ত্র প্রতিযোগিতার মতো জঘন্য কাজ নেই। অস্ত্রের টাকা মানবকল্যাণে, শিশু বিকাশে ব্যয় হোক। এ সময় ফিলিস্তিনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম