ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল

‘নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত অযৌক্তিক অভিযোগ করছে’: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৩,  2:16 PM

news image

নির্বাচন বানচাল আর প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত অযৌক্তিক অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবউল আলম হানিফ। রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কারোর পক্ষেই নির্বাচন কমিশনের পক্ষ নেওয়ার সুযোগ নেই। নির্বাচন হবে কমিশনের অধীনে, প্রার্থী নির্বাচিত করবেন ভোটাররা। নির্বাচন বানচাল আর প্রশ্নবিদ্ধ করতে অযৌক্তিক অভিযোগ করছে বিএনপি-জামায়াত। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানের পরেও একটা শঙ্কার জায়গা থাকে। কারণ বিএনপি চোরাগুপ্তা হামলা বন্ধ করেনি। এসব করে লাভও নেই। কারণ ইতোমধ্যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। ‘নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত অযৌক্তিক অভিযোগ করছে’ তিনি বলেন, যারা বলছেন ভোটার শূন্য নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে না তারা পাগলের প্রলাপ বকছেন। মাহবুবউল আলম হানিফ বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ অন্য দেশের পক্ষে আমাদের ভোটে প্রভাব বিস্তার করার তাদের কোনো সুযোগ নেই। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো অবস্থা হয়েছে বিএনপির। পরে হানিফ ঝাউদিয়া ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম