ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

‘নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানায় কোনো জটলা সহ্য করা হবে না’

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৬,  8:26 PM

news image

নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট ঠেকানোর জটলা তা আপনাদের বুঝতে হবে। তা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আমরা সবার সাধ্যমতো চেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন কোনো ছাড় দেয়া হবে না। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাই একে অপরের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে, স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে। পোস্টাল ব্যালটের ব্যাপারে সানাউল্লাহ বলেন, কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালট খোলার কক্ষে ঢুকতে পারবে না। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না, সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশন করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। তিনি বলেন, একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম