ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

‘নতুন করে কোনো গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হবে না’: ডিএনসিসি মেয়র

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  2:59 PM

news image

ঢাকায় যানজট এড়াতে নতুন করে কোনো গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি এ কথা জানান। মেয়র আতিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় পুরাতন গাড়ি জমা দিতে হবে। এ ছাড়া নতুন করে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। যানজট নিরসনে এ ধরনের আইন করা ছাড়া উপায় নেই। ঢাকা শহরে এত গাড়ি কোথায় জায়গা দেব। শুধু গাড়ি আর গাড়িতে ভরে যাচ্ছে ঢাকা। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি মিলে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আমরা পুলিশকে ডাকামাত্রই পেয়ে যাই।

ডিএমপি ও ডিএনসিসি যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে ঢাকা শহরকে একটি সুন্দর মডেল শহর হিসেবে গড়ে তুলতে পারব। পুলিশের উদ্দেশে মেয়র আতিক বলেন, আপনারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে দিন নেই, রাত নেই মানুষের পাশে দাঁড়ান। করোনার সময় দেখেছি কীভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সন্তানরা ফেলে গেলেও পুলিশ তার পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন যে ট্রাফিক পুলিশ বক্সগুলো করছে, আপনাদের নিয়ে আমরা যৌথভাবে পুলিশ বক্স করে দেব। প্রত্যেকটি পুলিশ বক্সে টয়লেট, পানি ও বসার জন্য ব্যবস্থা করা হবে। পুলিশ বক্স করার জন্য ১০ কোটি টাকা বাজেট করা হয়েছে। আমরা প্রত্যেকটি পুলিশ বক্স আধুনিক করে দেব। মেয়র বলেন, আমরা একটি নতুন পদক্ষেপ নিতে যাচ্ছি। সেটি হলো, ওয়ানস্টপ পার্কিং সুবিধা। এই পার্কিং ডিজিটাল পদ্ধতি ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপি একসঙ্গে কাজ করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে কীভাবে ঢাকায় ট্রাফিক লাইটগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি সেই পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম