ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনকালে মদের বারে বিস্ফোরণ, নিহত ৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৬,  4:53 PM

news image

‘থার্টি ফার্স্ট নাইট’ ও নতুন বছরের আগমন উদযাপনকালে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে সুইজারল্যান্ডের একটি মদের বারে। এ ঘটনায় আগুনে পুড়ে অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আহত হয়েছেন শতাধিক মানুষ।  বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ক্রানস মোন্টানার মদের বারে বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গে সঙ্গে সেখানে আগুন লেগে যায়। খবর এনডিটিভির। সুইজারল্যান্ডের পুলিশ আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জানিয়েছে, লে কন্সটেলেশন নামে ওই বারে নতুন বছর বরণের উৎসব চলছিল। আগুনের সূত্রপাত হয় রাত ১টা ৩০ মিনিটের দিকে। যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। এখনো নির্দিষ্ট করে জানা যায়নি, ঠিক কতজন এ বিস্ফোরণ ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, সুইস সংবাদমাধ্যম ডেইলি ব্লিক এক চিকিৎসকের বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা কয়েক ডজন হতে পারে। আঞ্চলিক সংবাদমাধ্যম ডেইলি লে নোভেলিসতে অবশ্য ৪০ জন নিহতের কথা জানিয়েছে। একটি সূত্র সংবাদমাধ্যমকে বলেছে, হতাহতের সংখ্যা অনেক বেশি। প্রায় ৪০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পর সেখানে ছুটে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া সেখানে হেলিকপ্টার মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনদের জন্য খোলা হয় বুথ। যেন তারা তাদের প্রিয়জনদের খবর নিতে পারেন। কীভাবে এবং কিসে বিস্ফোরণ ঘটল এবং আগুন লাগল সেটি এখনো জানা যায়নি। এ ঘটনার পর পর ক্রানস মোন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। সুইস সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় মদের দোকানে কনসার্ট চলছিল। সেখানে আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু পুলিশ জানিয়েছে, এখনো বিষয়টি নিশ্চিত নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম