ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

‘তেরে নাম’ খ্যাত পরিচালক সতীশ কৌশিক আর নেই

#

বিনোদন ডেস্ক

০৯ মার্চ, ২০২৩,  4:49 PM

news image

বলিউডের ‘তেরে নাম’ খ্যাত পরিচালক ও জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬।বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। এক টুইট পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানি, জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি কখনও ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনো দিন আমাকে এটা লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ। তোমার মতো বন্ধুর অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’ সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হয় সতীশ কৌশিকের। এরপর ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো আরও বেশ কিছু জনপ্রিয় ছবি পরিচালনা করেন তিনি। সালমান খান অভিনিত ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে সতীশ কৌশিকের। তবে শুধু পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসাবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্রে তার অভিনয় এখনও মনে আছে সিনে-অনুরাগীদের। আশি ও নব্বইয়ের দশকের একাধিক ছবির পাশাপাশি হালের ‘বাগী ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও অভিনয় করেছেন সতীশ কৌশিক। সূত্র : আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম