ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

‘তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করছে’

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  10:36 PM

news image

তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন, সে জন্য ইসলামের শত্রুরা নানামুখী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।  বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ধর্মমন্ত্রী তার বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন আলেম-ওলামাদের পক্ষে কাজ করেছেন, তেমনি তারেক রহমানও ধর্মীয় শিক্ষার প্রসার ও আলেম সমাজের কল্যাণে ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজেকে ‘জনগণের কর্মচারী’ উল্লেখ করে বলেন, আমি মন্ত্রী নই, আপনারাই আমাকে দায়িত্ব দিয়েছেন। জনগণ যে নির্দেশ দেবেন, আমি তা বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের সবাইকে কুরআনের হুকুম মেনে চলতে হবে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ধর্মমন্ত্রী আরও জানান, দেশে কোরআনের শিক্ষা বিস্তারে কওমী মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কুরআনের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে সরকার কওমী মাদরাসাকে সার্বিক সহায়তা প্রদান করবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মী, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম