ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

‘ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরু হবে ১ আগস্ট’

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  2:03 PM

news image

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল শুরু হবে। পদ্মা সেতুর রেল লাইনের সঙ্গে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। কিন্তু ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় রেলমন্ত্রীর সঙ্গে ছিলেন পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন ও ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক সেলিম রউফসহ রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মো. নুরুল ইসলাম সুজন বলেন, প্রকল্প দুটির কাজ দ্রুত শেষ করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ এক সঙ্গে এগিয়ে চলছে। ২০২৪ সালের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ করা হবে। এ ছাড়া ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেল লাইনের কাজটি শেষ হওয়ার সম্ভাবনা আছে। তবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ট্রেন নিয়ে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল রান (পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল) শুরু করা হবে। পরে প্রধানমন্ত্রী সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উল্লেখ্য, নারায়ণগঞ্জের ওপর দিয়ে পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের কাজের কারণে গত বছরের ৪ ডিসেম্বর থেকে তিন মাসের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম