ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না’

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  4:25 PM

news image

তিন রাজনৈতিক দলকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পাঠানো চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে। ডোনাল্ড লুর চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া তিন রাজনৈতিক দলকে ডোনাল্ড লুর পাঠানো চিঠি সংলাপের কি না, সে বিষয়ে কমিশন অবগত নয় বলে জানান জাহাংগীর আলম। এর আগে, বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বিকেল ৫টায় এই বৈঠক হবে। এরপর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম