ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

‘ডাক্তারদের অনুপস্থিতি, অবহেলা সহ্য করা হবে না’

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৪,  4:18 PM

news image

সরকারি হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেনরোববার (৯ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কর্মস্থলে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটে কয়েকজনকে কর্মস্থলে না পেয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার পরিকল্পনা আছে ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাবো। তিনি বলেন, মুশকিল হলো কোনো না কোনোভাবে সবাই জেনে যায় আমি আসবো। একজন মন্ত্রী যখন কোথাও যায় তার প্রটোকল এমন থাকে... আমি বলছিলাম দরকার হলে আমি সিএনজিচালিত অটোরিকশা করে চলে যাই। তাও যাই।

সম্প্রতি অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকার বা বক্তব্য না দিতে নোটিশ জারি করেন ঢামেক পরিচালক। এ নোটিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি আজ (রোববার) সকালে পরিচালককে ফোন করেছিলাম যে কেন এ রকম একটি ঘটনা হচ্ছে? আমার কাছে কিছু ভুল তথ্য আজ আসছে। পরিচালক আমাকে বললেন, স্যার আপনার সঙ্গে আমি দেখা করব। তিনি কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। মন্ত্রী বলেন, চিকিৎসা এমন একটি বিষয়, চিকিৎসায় নেগ্লেজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এ ব্যাপারে কোনো গাফিলতি বা কোনো নেগ্লেজেন্সি আমি সহ্য করব না। সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম