ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৬,  3:41 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতের কবলে পড়ার দাবি করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি। পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা আঁচ করতে পেরে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।


রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্ডা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তিনি এ পরিস্থিতির মুখে পড়েন বলে ফেসবুক লাইভে জানান।


লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, সড়কে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল। তার গাড়ি কিছুটা দূরে থাকায় চালক গাড়ি ঘুরিয়ে চলে যান। এতে তারা রক্ষা পান।


তিনি আরও জানান, ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এ সময় নিজের গাড়ি থেকে ফেসবুক লাইভে এসে উদ্ধারের আকুতিও জানান তিনি।


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক সময় সংবাদকে বলেন, রাতে পুলিশের দুটি টহল দল দায়িত্ব পালন করছিল। ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।


ওসি বলেন, ‘রাস্তায় পাথর ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী ডাকাতের কবলে পড়েননি। তার কোনো কিছু খোয়া যায়নি। রাস্তায় পাথর ফেলে রাখা দেখে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।’


তিনি আরও বলেন, মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ দিন-রাত টহল দিচ্ছে। গত রাতের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেননি। তিনি লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম