ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন ‘খাসিকাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী করলেন নতুন বিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা

‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫,  11:38 AM

news image

জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠি মারফত সুচিন্তিত অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসাবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন- মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায়। আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত আপনাদের অভিমত জানাতে পারবেন।  এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম