ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেবো না: মির্জা ফখরুল মশক নিধনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী ইরানে সামরিক অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর এই সরকার: আইনমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে ‘বিধ্বংসী’ বাড়ির উঠানে দাদির, সরিষাক্ষেতে মিলল নাতনির বিবস্ত্র লাশ পাক-আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

‘জাহান্নাম’ বলা ভাইরাল ভিডিও: প্রতিমন্ত্রী বললেন ‘এটা স্লিপ অব টাং’

#

নিজস্ব প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২২,  11:07 AM

news image

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বক্তব্যের একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটিতে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে বলতে শোনা যায়, ‘আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়।’ তবে এমন ভুলকে ‘এটা স্লিপ অব টাং’ দাবি করে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রতিমন্ত্রী বলেন,

শোক দিবসে তিনি কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। একটি অনুষ্ঠানে তিনি ভুলবশত ‘জান্নাত’ শব্দের পরিবর্তে ‘জাহান্নাম’ বলেছেন। এটি ‘স্লিপ অব টাং।’ তিনি বলেন, তৎক্ষণাৎ ভুল বুঝতে পেরে জাহান্নাম শব্দটি বলার সঙ্গে সঙ্গে আমি সংশোধন করে কয়েকবার জান্নাত শব্দটি ব্যবহার করি।এ সময় বঙ্গবন্ধুকে ‘জান্নাত’ দানের জন্য দোয়া করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী। জাকির হোসেন বলেন, একটি চক্র অসৎ উদ্দেশ্যে হেয় প্রতিপন্ন করার জন্য বক্তব্যের অংশবিশেষ প্রচার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এটি আসলেই স্লিপ অব টাং হয়েছে। তিনি (প্রতিমন্ত্রী) পরক্ষণেই সংশোধিত বক্তব্য দিয়েছেন। প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম-৪ আসনের (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) সংসদ সদস্য এবং রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম