ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই

#

বিনোদন প্রতিবেদক

১৫ মার্চ, ২০২২,  8:17 PM

news image

বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান (৮৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডায় বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) রাত ১১টার পরে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাতে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আজিজুর রহমান দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।  ১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন আজিজুর রহমান। তাঁর পরিচালিত প্রথম সিনেমা লোককাহিনিনির্ভর ‘সাইফুল মুল্ক বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে। দীর্ঘ ক্যারিয়ারে ৫৪টির বেশি সিনেমা পরিচালনা করেছেন আজিজুর রহমান। সেই তালিকায় আছে অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা-র (১৯৮০) মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম