ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

‘চাল-ডালের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই’

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  9:12 PM

news image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোজ্যতেল ও চিনি ছাড়া অন্য পণ্যের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। কৃষি মন্ত্রণালয় চাল, আটা, ডাল, ডিমের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার রাখে। তাই কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এসব পণ্যের দাম নির্ধারণ করা হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ওকাব’ এই অনুষ্ঠানের আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষি মন্ত্রণালয় কয়েকটি পণ্যের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। ২০১৮ সালের এক প্রজ্ঞাপন অনুযায়ী, চাল, আটা, ডাল ও ডিমের দাম নির্ধারণের এখতিয়ার কৃষি মন্ত্রণালয়ের। এখন কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ হবে।’টিপু মুনশি বলেন, ভারত থেকে ডিম আমদানি করা হবে কি না তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বাজার অস্বাভাবিক হলে আমদানির দিকে যেতে হতে পারে। তবে ভোক্তাদের কথা বিবেচনার পাশাপাশি উৎপাদকদের কথাও ভাবতে হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম