ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

‘ঘূর্ণিঝড় সিত্রাং’ সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২,  3:23 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ মধ্যরাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানা গেছে। এর প্রভাবে দেশের অনেক জায়াগয় ভারী বৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে। তবে, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ নিয়ে নতুন তথ্য দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। রোববার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার উপকূলজুড়ে আঘাত হানতে পারে। তবে, এটা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই। এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সবধরনের প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে গভীর নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গভীর নিম্নচাপের বর্ধিতাংশ অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম