ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

‘গুজব ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারি, ২০২৫,  11:13 AM

news image

সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও মূল্যায়ন)  অধ্যাপক মো. আবেদ নোমানি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ২ জানুয়ারি অধ্যাপক আবেদ নোমানির সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল- বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রপাগান্ডার সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিদ্ধান্তটি নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পরিসরে সমালোচনা হয়। এরপর ওই সিদ্ধান্ত বাতিল জানিয়ে বুধবার (২২ জানুয়ারি) বিজ্ঞপ্তি জারি করেছে মাউশি। অধ্যাপক নোমানি বলেন, মাউশি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে আগের নির্দেশনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি তিনি। উল্লেখ্য, গত ২ জানুয়ারির নির্দেশনায় বলা হয়েছিল- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো ধরনের অপপ্রচার, প্রপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যেন কোন উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়। বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রপাগাণ্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম