ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

‘খুচরা মজুদে বাড়ছে ডলার সংকট’

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২২,  10:17 AM

news image

গত কয়েক মাস ধরেই টানাপোড়েন চলছে ডলারের বাজারে। বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের পরও স্বাভাবিক হচ্ছে না ডলার মার্কেট। বিশেষ করে খোলাবাজারে নগদ ডলারের তীব্র সংকট। দাম উঠেছে ১১২ টাকার ওপরে। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন, বাড়তি লাভের আশায় ব্যবসায়ীদের বাইরে ব্যক্তি পর্যায়েও অনেকে ডলার মুজদ করছেন। শেয়ার বিক্রি করেও ডলার কিনছেন অনেকে। এ কারণে ডলার সংকট। অন্যদিকে ব্যাংকাররা বলছেন, ব্যক্তিগতভাবে ডলার সংরক্ষণ অবৈধ। আর বাংলাদেশ ব্যাংক বলছে, কেউ অবৈধভাবে ডলার মজুদ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে,

ডলার সাশ্রয়ে বিলাস পণ্যের এলসি মার্জিন বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু খোলাবাজার থেকে ডলার কিনে ঋণপত্র খুলছে অনেকেই। এটি বর্তমান সংকটের বড় একটি কারণ। যদিও তা অস্বীকার করছেন ব্যাংকাররা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা কখনোই খোলাবাজার থেকে ডলার কিনতে পারবো না। যখন তদারকি বাড়বে, তখন ভীতি বাড়বে সবার মধ্যে।বাংলাদেশ ব্যাংক বলছে, ডলার লেনদেনের একটি নীতিমালা আছে। বিদেশে যাওয়া আসার ক্ষেত্রে কী পরিমাণ ডলার নিতে পারবে তাও বলা আছে। এর ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ ব্যাকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম জানান, নিয়ম বহির্ভূতভাবে কেউ ডলার সংরক্ষণ করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারে। অস্থিরতার কারণে অনুসন্ধানে মানি এক্সচেঞ্জগুলোতে অভিযান শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও গোয়েন্দা সংস্থাগুলো। যা অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম