ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

‘কোনোকিছুতে ছাড় দিতে চাই না’

#

বিনোদন ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪,  5:43 PM

news image

ব্যক্তিজীবন নিয়ে নিয়মিতই আলোচনায় থাকছেন অভিনেত্রী জাহ্নবি কাপুর। তবে শুরুর দিকে কাজ নিয়ে দর্শক-সমালোচকদের কটাক্ষের শিকার হলেও বর্তমানে বেশ ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। এরইমধ্যে একাধিক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা জমা করেছেন ঝুলিতে। বলিউডের পাশাপাশি ‘দোভারা : পার্ট ১’ শিরোনামের একটি দক্ষিণী সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। শুধু তাই নয়, দক্ষিণ যাত্রার শুরুতেই সুপারস্টার জুনিয়র এনটিআরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতুহলও রয়েছে বেশ। চলতি মাসের শুরুতে সিনেমাটির ট্রেজার মুক্তির পর বেশ সাড়াও ফেলেছে সিনেপ্রেমীদের মাঝে। তবে সিনেমাটি প্রেক্ষগৃহে দেখার অপেক্ষায় থাকা জাহ্নবি ভক্তদের মন খারাপ করা খবর দিলো সংশ্লিষ্টরা। আগামী ২৪ এপ্রিল মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু এখনও সিনেমাটির প্রায় এক মাসের শুটিং বাকি রয়েছে। তাছাড়া এখন অবধি ভিএফএক্সের কাজ শুরু করতে না পারায় মুক্তি স্থগিত করেছেন তারা। যে কারণে চলতি বছরের শেষদিকে দোভারা পর্দায় আসবে বলে জানিয়েছেন নির্মাতা। বিষয়টি নিয়ে জাহ্নবি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘দেখুন, মুক্তির বিষয়টি আমাদের হাতে থাকে না। আদৌ মুক্তির তারিখ পেছাচ্ছে কি-না সেটাও জানি না। তবে এটুকু বলতে পারবো, আমরা কোনোকিছুতে ছাড় দিতে চাই না। তাই সময় নিয়ে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী নির্মাণ করার চেষ্টা করছেন নির্মাতা। আমরা সেরাটা দিয়ে চেষ্টা করছি। অপেক্ষার পর নিশ্চয় ভালো একটা সিনেমাটি দেখতে পাবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম