ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

‘কেমনে যে কীতা করতাম’-‘কেমনে যে বিয়ালে খাইতাম’

#

১৮ জুন, ২০২২,  2:56 PM

news image

মৌলভীবাজার প্রতিনিধি : ‘ইলা মেঘ আর কোনদিনও দেখছি না’-‘কেমনে যে কীতা করতাম’-কেমনে যে বিয়ালে খাইতাম’ গতকাল এভাবেই সিলেটের আঞ্চলিক ভাষায় বেশ আক্ষেপে সুরে কথাগুলো বলছিলেন শহরের রিক্সা চালক জামাল মিয়া (৫০) উনি সহ ৫ জনের সংসার তার। সবাইকে নিয়ে কোন রকম শহরের কুসুমবাগে বসবাস করেন। সামান্য রিক্সা চালক তাই কোন সঞ্চয় নেই। প্রতিদিন যা পান তা দিয়েই সংসার চালান। আজ সকাল থেকে তিনি মাত্র ২০০ টাকা কামিয়েছেন। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়ায় উনার প্রতিদিনের চাল-ডালের খরচ বাবাদ ৪০০ থেকে ৪৫০ টাকা প্রয়োজন। অন্যদিকে পরিবারের উপারর্জনক্ষম ব্যক্তি হিসেবে কেবল তিনি একাই। যদিও স্ত্রীও অসুস্থতা নিয়ে মাঝেমধ্যে কাজ করেন। গত কয়েকদিন যাবৎ মৌলভীবাজারে চলছে অবিরাম বর্ষণ। গত শুক্রবার ভোররাত ২ ঘটিকা থেকে শুরু হওয়া বৃষ্টি এ রিপোর্ট লেখার পর্যন্ত কখনো কখনো থেমে থেমে আবার কখনো ভারী বর্ষণে চলছিল। ভারী বর্ষণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। রাস্থাঘাটও প্রায় জনমানব শূন্য বলা চলে। নেই গাড়ি ঘোড়া। বৃষ্টির কারনে শহরের অধিকাংশ দোকান পাট’ই বন্ধ। খুব জরুরী কাজ ছাড়া কোন মানুষ-ই ঘরের বাইরে বের হচ্ছেন না। এই বৃষ্টি বিশেষ করে নিম্নআয়ের মানুষদের হতাশার মধ্যে ফেলে দিয়েছে। কর্মহীন করে তুলেছে। যারা দিন আনেন দিন খান তাদের অবস্থা বেশ করুন। এদিকে প্রবল বর্ষণে শহরের ও জেলার বেশকিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সরেজমিনে ঘুরে এই প্রতিবেদক জানান -শহরের নিচু এলাকা শান্তিবাগ, গীর্জাপাড়া, সৈয়ারপুর, কাজিরগাঁও, দরগামহল্লা এলাকার রাস্থাঘাট তলিয়ে গেছে। অনেক বাসাবাড়িতেও কোমর পানি উঠেছে।  এই প্রতিবেদককে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান জানান, বৃষ্টিতে মনু, ধলাই, ফানাই, কন্টিনালা, জুড়ী এসব নদীর পানি বেড়েছে। তবে আপাতত বন্যার সম্ভাবনা কম। কেননা এটি মৌসুমী বৃষ্টি। তবে বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টি নেই। মনু ধলাই খোয়াইসহ এই এলাকার নদীগুলোর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যে। যে কারণে মৌলভীবাজার জেলায় বন্যার তেমন আশঙ্কা নেই বলেও উল্লেখ্য করেন এই কর্মকর্তা। তবে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে -গত কদিনের ভারী বর্ষণে জেলার হাকালুকি, হাইলহাওর ও কাউয়াদিঘী হাওরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে প্রায় ৪ হাজার হেক্টর জমির নতুল আউশ ধান ও বিভিন্ন জাতের শাক-সবজি। শহরের শান্তিবাগ এলাকার হোটেল শ্রমিক আব্দুর রহিম জানান, শহরের গীর্জাপাড়া ফাটাবিল এলাকায় সয়ং তার বাসায় এখন কোমরের ওপর পর্যন্ত পানি আছে। তাই মালপত্র পাশের বাসার দোতলায় উঠিয়েছেন। যেভাবে বৃষ্টি হচ্ছে বিকেলে কী হবে সেটা নিয়েই ভাবছেন। শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা হোসাইন আহমদ জানান, সকালে পানি না থাকলেও দুপুরের বৃষ্টিতে ফের তার বাসায়ও পানি উঠেছে। তাই তিনিও মালপত্র পাশের বাসায় রেখেছেন বলে জানান। শহরের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম কোদালীছড়ার নিম্নাঞ্চলে হাওর অংশে পানি নিষ্কাশনে ধীর গতি হচ্ছে বলে জানা গেছে। কাঞ্জার হাওর পানিতে পরিপূর্ন থাকার কারণে শহর অংশের পানি দ্রুত নিষ্কাষণ হচ্ছে না। তাই এই পানি ফুলে ফেঁপে বাসা বাড়িতে উঠছে। শমসেরনগর রোডের বাসিন্ধা চৌধুরী নাজিয়া তাসপিয়া জানান, সকালে প্রথমে পাত্তাই দেইনি। কিছুক্ষণের মধ্যেই বাসার ভেতর পানি উঠে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই ঘরের ভেতরে এক ফুটের উপরে পানি উঠে গিয়ে কাপড় চোপড় ভিজে গিয়ে একাকার হয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম