ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  11:09 AM

news image

অন্তর্বর্তীকালীন সরকার কৃষিপণ্যের দাম কমাতে নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদাবাজি এড়িয়ে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে চালু করে বিশেষ ট্রেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া এই ট্রেনটি আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার ট্রেনটি রহনপুর-ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, গত শনিবার (২৬ অক্টোবর) প্রথম যাত্রায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি অবস্থায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে ওইদিন রেলওয়ে কর্তৃপক্ষের ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা লোকসান হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম