ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

‘কারাগারে মির্জা ফখরুলের ওজন কমে গেছে ৫ কেজি’: জয়নুল আবেদীন ফারুক

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  2:11 PM

news image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেছেন, কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওজন ৫ কেজি কমে গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা জানান। ফারুক বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুপথযাত্রী। এরপরও তাকে বন্দি করে রাখা হয়েছে। এ ছাড়া কারাগারে মির্জা ফখরুলের ওজন কমে গেছে ৫ কেজি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন,

বিএনপিকে আন্ডার এস্টিমেট করবেন না। গণতন্ত্র হত্যা করায় আপনার দলকে খেসারত দিতে হবে, বিএনপি কোনো খেসারত দিবে না। আওয়ামী লীগ মানেই ডামি নির্বাচন, গণতন্ত্র হরণ। এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সীমান্ত হত্যা, ধর্ষণ, হত্যাসহ সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। জানা যায়, গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৯ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম