ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

‘কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশের হামলা’

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৩,  2:11 PM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (২৪ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। এই সরকার বেশি বাড়াবাড়ি করলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। তিনি (কাদের) বলেছেন, বিএনপিকে ঠান্ডা মাথায় নিশ্চিহ্ন করে দিতে হবে। দুইদিন আগেও তিনি সারাদেশে বিএনপিকে প্রতিরোধের হুমকি দিয়েছেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ নেতাদের এমন হুংকারের পর বিএনপির ওপর হামলা-মামলা-আটকের অভিযানে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ, র‌্যাব ও সোয়াট বাহিনী। এ মাফিয়া সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে রিজভী বলেন, সরকারের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান দেবেন না। এ সরকারই শেষ সরকার নয়। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম