ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় সংরক্ষিত নারী আসন : বরগুনায় আলোচনার শীর্ষে রাজপথের সাহসী নেত্রী আইনজীবী মারজিয়া হীরা স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

‘কফি খাচ্ছিলাম চিল করছিলাম, হঠাৎ দেখি ৫ উইকেট নেই’

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ জুলাই, ২০২৫,  10:54 AM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ দল। যদিও মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরুই করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৯৯ রানে রান আউটে কাটা পড়েন শান্ত, এরপর ১০৫ রান করতেই অবিশ্বাস্যভাবে ৮ উইকেট হারায় টাইগাররা। এমন ব্যাটিং ধসে বিস্মিত হয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।  তাসকিন বলেন, অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আমরা এই ভুল থেকে শিক্ষা নেবো, ভালো ফিরব, কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না। তিনি বলেন, আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আমরা দ্রুত সব সমস্যা কাটিয়ে উঠব। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি। তাসকিন বলেন, আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে। আগামী ৫ জুলাই সেই সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ পাবেন তাসকিনরা। সেদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে ম্যাচটিতে জিততেই হবে তাসকিনদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম