ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে ৭ লাখ আসন বেশি’

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  3:14 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাহিত্যমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, যারা এইচএসসি পাস করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা, সেখানে ভর্তি হবে। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইনে বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও যান। এ ছাড়া সারাদেশে দুই হাজার ২৫৭টি কলেজ আছে, সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হন। সব মিলেয়ে পাস করার চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, সারাদেশে বিএনপি অরাজকতা সৃষ্টি করছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ইউনিয়নপর্যায়ে শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছ, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। এর আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। অনুষ্ঠান জেলার সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম