ঢাকা ১২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

‘এমন হওয়ার কথা ছিল না’

#

স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩,  10:40 AM

news image

বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অনেকটা অপ্রতিরোধ্য থেকে ফাইনাল খেলতে নেমেছিল রোহিত শর্মা ও তার দল। কিন্তু এখানেই তাদের তরী ডুবেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ছয় উইকেটে।  শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ২৪০ রানে অলআউট হয় পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাট করা ভারত। ওই রান সাত ওভার হাতে রেখে টপকে যায় অজিরা। ম্যাচশেষে রোহিত শর্মা দাবি করেছেন, আর ২০-৩০ রানই যথেষ্ট হতো তাদের জন্য। তিনি বলেন, ‘ফলাফলটা আমাদের পক্ষে যায়নি আর আমরা জানি আজ আমরা যথেষ্ট ভালো ছিলাম না। কিন্তু দলকে নিয়ে গর্বিত। এমন হওয়ার কথা ছিল না। সত্যি বলতে, আর ২০-৩০ রান হলেই ভালো কিছু হতো। যখন কোহলি ও রাহুল ব্যাট করছিল, তখন আমরা ২৭০-৮০ এর দিকে তাকিয়ে ছিলাম। এরপর আমরা কেবল উইকেটই হারিয়েছি।’ ৪৭ রানে অস্ট্রেলিয়ারও তিন উইকেট তুলে নিয়েছিল ভারত। কিন্তু এরপরই দুর্দান্ত এক জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। তাদের ২১৫ বলে ১৯২ রানের জুটি যখন ভাঙে, তখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার কেবল দুই রান। ম্যাচের পর হেড ও লাবুশেনকে কৃতিত্ব দিয়েছেন রোহিতও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম