ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

‘এবারের ভোট হবে দিনে, রাতে নয়’ : ধর্ম উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫,  3:18 PM

news image

অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি বলেছেন, ‘এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।’ আজ বুধবার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ‘২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এ মাদ্রাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও এর অবদান স্মরণীয় হয়ে আছে।’ মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষা আজ পবিত্র কোরআন-হাদিস থেকে সরে গিয়ে কোণঠাসা হয়ে পড়েছে। অথচ মাদ্রাসা শিক্ষা একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই মাদ্রাসা শিক্ষার মূল ভিত্তি হতে হবে কোরআন, হাদিস এবং ফিকাহ। এগুলো উপেক্ষা করলে প্রকৃত মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না।’ এ সময় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান ধর্ম উপদেষ্টা। ছাত্ররাজনীতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।’অনুষ্ঠানে দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সচেতন থাকার আহ্বান জানান ড. আ ফ ম খালিদ হোসেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার সংস্কারের মাধ্যমে মাদ্রাসাকে মূলধারায় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম