ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

‘এই ঘৃণ্য অপরাধ থেকে বিরত থাকুন’

#

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  8:32 PM

news image

ঘরের কথা পরে জানলো ক্যামনে? বাংলার এই প্রচলিত বাগধারার বাস্তব রূপেই যেন চটেছেন আনুশকা শর্মা। বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিও প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ তাঁর স্ত্রী আনুশকা শর্মা। কোহলি ঘরে না থাকার সময় তাঁর ঘরে ঢুকে ভিডিও ধারণের ঘটনা মেনে নিতে পারছেন না অভিনেত্রী। এভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে আনা অপরাধ বলে মনে করছেন তিনি। হোটেলের ঘরে যে ভিডিও তোলা হয়েছে তা নিজেই প্রকাশ করে জানিয়েছেন কোহলি। সেখানে নিজের মতামত জানিয়েছেন আনুশকা। তিনি লিখেছেন, ‘অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকে ভাবেন,

খ্যাতনামীদের তো এগুলো সহ্য করতেই হবে। কিন্তু সবার একটু সংযম দেখানো উচিত। যদি এটা আপনার শোয়ার ঘরে হত তা হলে কী হত?’ বিশ্বকাপের মাঝে এই ঘটনায় আতঙ্কিত কোহলি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি জানি, ভক্তরা সব সময় তাঁদের প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান, তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাকে সম্মান করি। কিন্তু এই ভিডিও দেখে আমি আতঙ্কিত। যদি আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হয়, তা হলে কোথায় হবে?’  এই ঘটনায় তিনি যে চরম বিরক্ত, তা বুঝিয়ে দিয়েছেন কোহলি। লিখেছেন, ‘এই ধরনের ভালোবাসা আমি চাই না। এভাবে কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। তাদের বিনোদনের পণ্য করে তুলবেন না।’ তবে তুমুল চটে গেলেও আপাতত এর তদন্ত বা ব্যস্থা নেবার জন্য সাইবার ক্রাইমে কোনো অভিযোগ তারা কেউই জানাননি। আনুশকা বলেন, ‘আমি চাইলেই অভিযুক্তকে পুলিশে দিতে পারি। কিন্তু এটা আমি হুশিয়ারী দিলাম। প্লিজ এই ধরণের ঘৃন্য অপরাধ থেকে বিরত থাকুন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম