ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২৬,  11:13 AM

news image

ইরানের সঙ্গে শান্তিচুক্তি ইস্যুতে তেহরানকে ‘শেষ সুযোগ’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, প্রস্তাবিত চুক্তিতে সই না করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় বলেন, ইরান যদি এই চুক্তি প্রত্যাখ্যান করে, তবে পুরো দেশ উড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তীব্র সমালোচনা করেন। ট্রাম্প ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি হিসেবে উল্লেখ করে বলেন, সে সময় ইরানের কাছে নতিস্বীকার করা হয়েছিল। তিনি জানান, তিনি আর সেই ভুল করবেন না। এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টেও একই ধরনের হুঁশিয়ারি দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ট্রাম্প বলেন, এসব স্থাপনা খুব দ্রুত ধসে পড়বে এবং প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তিনি আরও বলেন, গত কয়েক দশকে যা করা হয়নি, তা বাস্তবায়ন করাই তার জন্য সম্মানের বিষয় হবে। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। -ফক্স নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম