ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর

‘ঈদের পর ধামাকা দেব, অপেক্ষা করেন’

#

বিনোদন প্রতিবেদক

০৫ জুন, ২০২৪,  10:14 PM

news image

চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক সময় শাকিব খানের সঙ্গে জুটি বেধেঁ নিয়মিত চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে রুপালি পর্দার বাইরে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধনেই বেশি সরব দেখা যায় তাকে। পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। এছাড়া ইদানিং ইউটিউব কনটেন্ট নির্মাণ নিয়েও ব্যস্ত থাকছেন এই ঢালিউড কুইন। এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি। কেননা, ঈদের পর ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস। ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা। গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। একই বছর ওটিটিতেও মুক্তি পায় ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’। আর এই সিরিজ দিয়েই প্রথমবারের মতো ওটিটির দুনিয়ায় পা রাখেন তিনি। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস আগেই দিয়েছিলেন এই নায়িকা। ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন। দিন কয়েক আগেই ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনে সাতদিনের সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। বার্সেলোনাতেও একটি শো ছিল তার। এছাড়া ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে তিনি রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন বলে জানা গেছে। ঈদে তিনি দেখাবেন ‘অপু স্পেশাল চিকেন রেসিপি’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম