ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

‘ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বহর’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২২,  11:13 AM

news image

ইউক্রেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে রাশিয়ার সামরিক বহর। কৃষ্ণসাগরে নামা যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে শুরু করে স্বল্পপাল্লার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাংক এবং কামানও এগিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেন সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে এগোচ্ছে বলছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবির অবস্থান শনাক্ত করে এমনটি দাবি করেছে সংবাদমাধ্যমটি। ইউক্রেনের খারকিভ শহরের সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ অঞ্চলে একটি সেনাবহর ইউক্রেন সীমান্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে, এমন ভিডিও যুক্ত করা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। বেলগরদ অঞ্চলে রুশ সামরিক উপস্থিতির বহু প্রমাণ অবশ্য এর আগেই পাওয়া গেছে। এসব ভিডিওর বেশিরভাগই রাশিয়ার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব এবং টিকটক অ্যাকাউন্টে পাওয়া। কিছু স্যাটেলাইট ছবিও রয়েছে এর মধ্যে। গত রোববার এসব ভিডিও আপলোড করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম